কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই ঐতিহ্যবাহী সমাজ সেবা ও ক্রীড়া মূলক প্রতিষ্ঠান “সবুজ সংঘ ক্লাব” পরিদর্শন। রবিবার (১০নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই চন্দ্রঘোনা সবুজ সংঘ ক্লাব রেজিনং,রাঙ্গা ১০(৩০৩) পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। তিনি উক্ত সবুজ সংঘ ক্লাবকে আরো উন্নয়ন ও গতিশীলকরাসহ সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ,সবুজ সংঘ ক্লাবের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ মো.ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ সবুজ সংঘ ক্লাবের সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন।