Sunday, September 27

কাপ্তাই ব্যাটালিয়য় ৪১বিজিবি দুর্গম সীমান্তবর্তী এলাকায় স্কুল ঘর নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই ব্যাটালিয়ন ৪১বিজিবি ওয়াগ্গাজোন কর্তৃক দূর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবির এলাকায় স্কুল নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১২নভেম্বর) কচুতলী টিওবি কর্তৃক পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়। স্কুল ঘরটি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুল ঘরটি উদ্বোধন করা হয়। স্কুলটি উদ্বোধন করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে ক্যাম্প কমান্ডার সুবেদার মো.হাসান জাহিদ।

এসময় শান্তিময় চাকমা (কার্বারী)নিকট কচুতলী জুরাছড়ির নিকট নির্মিত স্কুল ঘরটি হস্তান্তর করা হয়।এর পূর্বে কাপ্তাই ওয়াগ্গাছড়া বিজিবি ৪১ব্যাটালিয়ন কর্তৃক জুরাছড়ি দূর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবির আওতাধীন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তাজিলুর রহমান ভূঁইয়া ৩টি পাড়ার চাকমা সম্প্রদায়ের ৪৭টি, তংচঙ্গা সম্প্রদায়ের ৮টি পরিবারকে নতুন স্কুল ঘর নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।এসময় পাড়ার কারবারি, স্কুল শিক্ষক ও অভিভবকগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.