কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই থানার ওয়ারেন্টভুক্ত আসামিকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(১৩নভেম্বর) ভোর ৫টা ৩০মিনিটে কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেনকে(৫৫) কাপ্তাই থানার এএসআই সেলিম সিরাজ মজুমদার সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি কাপ্তাই বারঘোনা ১নংচন্দ্রঘোর ইউনিয়নের আব্দুল কাদের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ (ওসি)জানান, পুলিশ সুপারের দিকনির্দেশনায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে সীতাকুণ্ড থানা থেকে গ্রেফতার করা হয়। এবং বুধবার সকালে পুলিশ পাহাড়ায় রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।