Sunday, September 27

চন্দ্রঘোনা থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে গ্রেপ্তার আসামীকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ড.এসএম ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে ঘটনারদিন বেলা ১১টায় এসআই মো.মকবুল হোসেন, এএসআই অশোক শীল ও সঙ্গীয় ফোর্স রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী দাসিং মং মার্মা (৪২), পিতা-থোয়াইনু মার্মা, স্থায়ী গ্রাম-কারিগরপাড়া, থানা-চন্দ্রঘোনা, উপজেলা- কাপ্তাই, জেলা- রাঙামাটি’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীকে ওইদিনই জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.