Sunday, September 27

চন্দ্রঘোনা থানা পুলিশ চোলাই মদ ও অটোরিকশাসহ দুইজন গ্রেফতার

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদ,ও একটি অটোরিক্সাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(১৫ নভেম্বর) দুপুরে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুহাম্মদ শাহজাহান কামালের(ওসি)র, তত্ত্বাবধানে ঘটনারদিন বেলা প্রায় ১২ টায় এসআই মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টেকের মোড়স্থ “মায়ের দোয়া” হোটেলের সামনের বাঙ্গালহালিয়া- ফেরীঘাটগামী পাকা রাস্তা থেকে সিএনজি চালিত একটি অটোরিক্সার ভিতর থেকে ৩০ লিটার দেশিয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে অটোরিক্সা সহ চালক মো. বেলাল(৪২), পিতা- মৃত মোস্তফা, সাং- সৈয়দবাড়ী, উপজেলা- রাঙ্গুনীয়া পৌরসভা এবং ইমরান হোসেন, পিতা- মফিজুর রহমান, সাং- ইছাখালী গুচ্ছ গ্রাম, রাঙ্গুনীয়া পৌরসভা’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.