কাপ্তাই প্রতিনিধিঃ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড২০২৪ পেলেন কাপ্তাইয়ের মো.ইউসুফ। সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল পক্ষে হতে এই লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়া হয়।মো.ইউসুফ জাতীয়তাবাদী বিএনপির রাঙ্গামাটি কাপ্তাই ইউনিয়ন শাখার সভাপতি পদে রয়েছে। তিনি দলের পাশাপাশি সামাজিক, সংগঠন, সেবায় বিভিন্ন অবদান রেখেছে। ঢাকা ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন ও বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় এই এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড তাকে তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট সাবেক সচিব বিচারপতি ফয়সাল মাহামুদ ফয়েজী।এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড.মোহাম্মদ জাকারিয়া, পীরজাদা শহীদুল হারুন,এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল পরিচালক এ্যাডভোকেট মো.মনির হোসেন ও এম.এইচ আরমান চৌধুরী। মো.ইউসুফ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় কাপ্তাই বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হতে তাকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান।