Thursday, November 26

কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন ব্যবস্থাপনায় জোন সদরে ইউনিট খেলার মাঠে শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে ফাইনাল খেলায় অটল ছাপ্পান্ন ক্রিকেট টিম, শহীদ শামসুদ্দিন তীবরিজি স্মৃতি সংঘ একাদশকে ০৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য উক্ত খেলায় উপজেলার ১২টি টিম অংশগ্রহণ করে ছিলো। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাপ্তাই সেনাজোন কমান্ডার, অটল ছাপ্পান্ন অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণ করে। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

কাপ্তাই জোন কমান্ডার বলেন, বর্তমানে প্রেক্ষাপটে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে রক্ষায় সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই। এই প্রেক্ষিতে কাপ্তাই সেনা জোন শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। জোন কমান্ডার তার বক্তব্যে বলেন, আমি নিজেও একজন খেলাধুলা প্রিয় মানুষ, অদূর ভবিষ্যতে কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে আরো খেলার প্রতিযোগিতার আয়োজন করা হবে, এই ব্যাপারে স্থানীয় জনগণের সৎস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহবান করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.