কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কেপিএম ব্রীকফিল্ড মাঠে “বিজয় দিবস উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকেলে বারঘোনা তরুন সংঘ ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিল(কেপিএম লিঃ) এমডি শহিদ উল্ল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, কেপিএম জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহামুদ, জিএম (কর্মাসিয়াল) এসএম আব্দুল্লাহ আল মামুন, জিএম (এমটিএস) আবুল কাশেম, জিএম (অপারেশন) মইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক প্রবীর খিয়াং, বিএনপি রাঙামাটি জেলার সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, সবুজ সংঘ ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন কাতার বিএনপি সহ সভাপতি মোহাম্মদ ইউচুফ সিকদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোর্শেদ আলম, রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বিএনপি নেতা মোঃ পারভেজ, যুবদল নেতা আবুল হাসেম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদল নেতা ইব্রাহিম হাবিব মিলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাকের হোসাইন, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন লিটন, সাবেক কৃতি ফুটবলার আসলাম খান, মফিজুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সামসুদ্দীন চৌধুরী রকি।
উদ্বোধনী খেলায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ বনাম চন্দ্রঘোনা হান্ড্রেড ক্লাবের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময় এক এক গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৩-২ এ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ জয়ী হয়। খেলায় ম্যাচ পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর রেফারী এসোসিয়েশনের সদস্য মুক্তি সাধন বড়ুয়া, দেলোয়ার হোসেন মিলু, মোঃ আল আমিন।