কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই শিল্পএলাকা তালপট্টি মাঠে সুলতান আহমেদ পরিবারের পক্ষ হতে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল হয়েছে। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) বাদ মাগরিব হতে রাত সাড়ে বারোটা পর্যন্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাইফী।
প্রধান অতিথি ছিলেন আরবি প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি জিললুর রহমান হাবিবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা আহম্মদ ছোফা ও হযরত মাওলানা মো.জাহেদুল ইসলাম আল-কাদেরীসহ প্রমুখ। ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্যরা বলেন, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার ফলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। নিতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে। তাই সকলে পাঁচওক্ত নামাজ পরুন।এবং ইসলাম ও পবিত্র কুরআনের পথে আসুন।