ধর্ষণের পর শিশু ভিকটিমের ঘরে আগুন, বড় চাচা গ্রেফতার

0

মিলন খোকসা,( কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার খোর্দ্দসাধুয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার চাঞ্চল্যকর মোড় নিয়েছে। ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হওয়ার কয়েকদিনের মাথায়, গভীর রাতে তার বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির আপন বড় চাচা মোঃ নিপুন শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১ এপ্রিল ২০২৫ তারিখে মোঃ আফজাল হোসেন কাজী নামে এক ব্যক্তি খোর্দ্দসাধুয়া গ্রামের শিশু মোছাঃ.. (১০) কে ধর্ষণ করে। এ ঘটনায় খোকসা থানায় ভিকটিমের মা বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায়, ৫ এপ্রিল গভীর রাত ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে, ভিকটিম সূবর্ণার বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়। এ ঘটনার পর ভিকটিমের মা আরও একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ-০৫/০৪/২০২৫, ধারা-৪৩৬/৩৪ পেনাল কোড)।

খোকসা থানা পুলিশের তদন্তে উঠে আসে, ভিকটিমের আপন বড় চাচা মোঃ নিপুন শেখ (পিতা- মৃত মোজাহার শেখ) পারিবারিক রাগ ও আক্রোশবশত ঘরে সিগারেটের আগুন দিয়ে অগ্নিসংযোগ করে। পরে তাকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকারোক্তি দেয়।

গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, “আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছি। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.