সেবাগ্রহীতাদের সমস্যা উত্তরণে গণশুনানি করলেন সিডিএ

0

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সিডিএ মিলনায়তনে সেবাগ্রহীতার সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নানা অভিযোগ ও সমস্যা তুলে ধরেন সেবাগ্রহীতারা।

গণশুনানিতে ভূমি ছাড়পত্রে দেরি, নকশা অনুমোদনে জটিলতা ও সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয় প্রধান অভিযোগ হিসেবে উঠে আসে। তবে অভিযোগকারীদের যাদের নাম রেজিষ্ট্রেশন করেছিলেন তারা বেশিরভাগই অনুপস্থিত ছিলেন। উপস্থিত কয়েকজন সেবাগ্রহীতা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধিগ্রহণজনিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ করেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় সিডিএ কর্তৃক নির্মিত মার্কেটগুলোতে দোকান বিক্রি না হওয়া, অবকাঠামোগত দুর্বলতার কারণে ব্যবসা জমে না ওঠা এবং আবাসিক প্রকল্প, বিশেষ করে কর্ণফুলী,অন্যনা,সেলিম আবাসিক এলাকার নানা সমস্যার কথা তুলে ধরা হয়।

অভিযোগ শুনে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সত্যতা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, আমরা ডিজিটাল পদ্ধতি চালুর মাধ্যমে এসব সমস্যা নিরসনে উদ্যোগ নিচ্ছি।

গণশুনানিতে সিডিএ বোর্ড সদস্য  ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, কুদরত আলী,  সিডিএ সচিব  রবীন্দ্র চাকমা, চীফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও চেয়ারম্যান, ইমারত নির্মাণ কমিটি এজি এম সেলিম, উপনগর পরিকল্পনাবিদ ঈসা আনসারী, অথোরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ, অথোরাইজড অফিসার-২ মোহাম্মদ তানজীব হোসেন, নগরীর সেবাগ্রহীতাদের মধ্যে বক্তব্য রাখেন ড. মহিউদ্দিন আহমেদ, ড. জাফর আলম ও এ্যাডভোকেট জিয়া হাবিব আহসানসহ সিডিএর অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.