যাত্রাবাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

0

রাজধানীর যাত্রাবাড়ি কলাপট্টি এলাকায় আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাসুদ ঢালি (২৮) নামে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। 
নিহত মাসুদ বরিশাল জেলার হিজলা উপজেলার আব্দুর রহমানের ছেলে। আর আহতরা হলেন নিহতের ভাই রোমান ঢালি (২৩) তিনি ঢাকা কলেজের দর্শনের তৃতীয় বর্ষের ছাত্র এবং মাসুদের বন্ধু ছাত্রদলের সহ সম্পাদক নিজাম উদ্দিন (২৮)।

আহত নিজাম বলেন, তারা বর্তমানে যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। কয়েক দিন আগে মাসুদ সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পায়। পায়ের অপারেশনের জন্য সোমবার সকালে একটি মোটরসাইকেলে তিনজন ধানমণ্ডির নর্দান হাসপাতালে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ি কলাপট্রি এলাকায় পৌঁছলে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তারা। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে মাসুদের মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত নিজাম ও রোমান ঢামেক হাসপাতালে ভর্তি আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.