আমিরাতে জব্দ করা হচ্ছে পোষা সিংহ ও সাপ

0

সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ব্যক্তিকে সিংহ, বিপজ্জনক সাপ, বিপন্ন প্রজাতির পাখি পালতে দেখা যায়। তারা শখ করে এগুলো পুষে থাকেন।

অনেকে আবার এসব প্রাণীর খামারও গড়েছেন। কিন্তু গত তিন মাস ধরে স্বস্তিতে নেই তারা। কারণ দেশটির পরিবেশ ও সংরক্ষিত এলাকা কর্তৃপক্ষ এসব প্রাণী জব্দ করা শুরু করেছে।

গত তিন মাসে ১৪টি বিপজ্জনক ও বিপন্ন প্রজাতির প্রাণী উদ্ধার করা হয়েছে। সেগুলোকে আরব আমিরাতের শারজাতে অবস্থিত বিপন্ন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে রাখা হয়েছে।  

পরিবেশ ও সংরক্ষিত এলাকা কর্তৃপক্ষের মুখপাত্র হানা আল সৌদি হুশিয়ারি দিয়ে বলেছেন, যাদের ব্যক্তি মালিকানাধীনে এ ধরনের প্রাণী পাওয়া যাবে তাদের এক লাখ দিরহাম করে জরিমানা করা হবে।  

আরব আমিরাতের ২০১৬ সালের ২২ নং প্রাদেশিক আইন অনুযায়ী, বিপজ্জনক প্রাণীর প্রজনন, পোষা, বেচা-কেনা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যাবে। এক্ষেত্রে ১০ হাজার থেকে সাত লাখ দিরহাম জরিমানা করার বিধান রাখা হয়েছে। হামলা চালানোর উদ্দেশ্যে এসব প্রাণী ব্যবহার করলেও তিন থেকে সাত বছরের কারাগার শাস্তির বিধান রাখা হয়েছে, যদি ওই হামলার কারণে ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গু, কিংবা মারা যায়।  

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.