আরিফুল ইসলাম সুজন (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মজারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আকন্দপাড়া গ্রামে।
মজারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটে অভিভাবক সদস্য পদে মোছাঃ লাইজু বেগম (৩২) নির্বাচিত হন। এর জের ধরে তার প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষে রফিক, সাজু, আংগুর, সুজন, ওকিল, সুরুজ্জামান ও খালেকসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল লাইজু বেগমের স্বামী মোঃ মঞ্জু মিয়া (৪০) এর উপর সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনে বিনা উস্কানীতে হামলা চালায়। তার চিৎকারে স্ত্রী লাইজু বেগমসহ বড় ভাই সেকেন্দর আলী (৫৫), ভাতিজা মিলন মিয়া (২৪), রেনী বেগম (৩৮) এগিয়ে আসলে হামলাকারীগণ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী মাইরডাং করে। এতে মোঃ মঞ্জু মিয়া (৪০), মোছাঃ লাইজু বেগম, সেকেন্দর আলী (৫৫), মিলন মিয়া (২৪), রেনী বেগম (৩৮) মারাত্বক রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।