জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত: অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার ও মূল্যতালিকা না থাকায় জরিমানা

0

আজ হালিশহরে এক সপ্তাহের পুরনো তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরির জন্য ‘মুখরুচি’ নামক রেস্তোরাঁ কে ১৫০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ষ্টিলমিল বাজারে মুল্য তালিকা না রাখা এবং মূল্যতালিকা ও প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে গরমিল থাকায় ৪টি মুদি দোকান কে ২৫০০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী (01676322874) এ অভিযান পরিচালনা করেন।

কর্ণফুলী মার্কেট, চৌমুহনী, আগ্রাবাদে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্টেট আবদুস সামাদ শিকদার (01912054280) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯. এর বিভিন্ন ধারায় ৫ প্রতিষ্ঠান কে মোট ২৪,০০০ টাকা জরিমানা করেন। আহমেদ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ ঘি বিক্রি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন।

পাহাড়তলি বাজারে পরিচালিত অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা ইসলাম (01674292145) পুরো বাজার ঘুরে দেখেন এবং এ সময় তিনি চারটি দোকানকে পণ্য বিক্রিতে ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯ ভংগের দায়ে মোট ১১,০০০ টাকা জরিমানা করেন।

চট্টগ্রাম নগরীর ২ং গেইট এলাকার কর্ণফুলী কমপ্লেক্সে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ভঙ্গ করে মাংস ও মাছ বিক্রি করায় দুইটি দোকানকে ৩,০০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম(01764144424)। এছাড়া তিনি মূল্য তালিকা না থাকায় কাঁচাবাজার ও মাছবাজারের দোকানগুলোকে সতর্ক করে দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.