চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, বাঙালির বাঁচার দাবী ৬ দফার পথ ধরে ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা অর্জিত হয়। তিনি স্বাধীনতাকে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জনান। বাঙালির বাঁচার দাবী ৬ দফা দিবস উপলক্ষে ঐতিহাসিক ৭ জুন ২০১৭ খ্রি. বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ শ্রমিকলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ আহবান জানান।
মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, ১৯৬৬ সনের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবীর পক্ষে গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল। ৬ দফা আন্দোলনের ধারাবহিকতায় বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত করা হয়। পরে ছাত্র সমাজের ১১ দফা যুক্ত হয়ে ১৯৬৯ সনে গণঅভ্যূত্থান সুচিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭০ সনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম। আলোচনা করেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা, জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক কিরন শর্মা, এডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইয়াছির আরাফাত, আইন সম্পাদক এড. টিপু শীল জয়দেব, কবি আসিফ ইকবাল, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন গিফারী, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ্দিন, ডিজিটাল পাবলিসিটি কাউন্সিলের স ম জিয়াউর রহমান, সালাউদ্দিন লিটন, মো. শহিদুল ইসলাম সুমন, মোস্তফা কামাল, সত্যজিৎ বসু, গিয়াস উদ্দিন, সুভাষ চৌধুরী টান্টু, সালাউদ্দিন লিটন, মো. কামাল হোসেন, আমিনুল হক শাহিন, রাশেদ মাহমুদ পিয়াস, সেলিম উদ্দিন, আবু তৈয়ব মিজান, অনিদ্য দেব, রহমত উল্লাহ রিফাত, মো. আবু ইউসুফ মাসুদ, আনন্দবোধি ভিক্ষু, গোফ্ফরান চৌধুরী, মো. রাশেদ, আল হাসান সামি, মো. গিয়াস উদ্দিন রায়হান, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন, মো. হারুন উর রশিদ সহ অন্যরা ।
প্রধান আলোচক ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সনে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবে।