ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। বার্তা সংস্থা সিনহুয়া জানাচ্ছে, এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ পাঁচজন কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কর্মকর্তারা জানান, কারখানার ধ্বংসস্তূপের ভেতর থেকে সব লাশ উদ্ধার করা হয়েছে। তারা আরো জানান, অগ্নিকাণ্ডের সময় বৈধভাবে পরিচালিত কারখানাটির ভেতর ৪০ জনেরও বেশী কর্মী ছিল। এদের বেশীর ভাগই নারী কর্মী। সিনহুয়া।