উলিপুরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা পদবঞ্চিতদের বিক্ষোভ ও ভাংচুর

0

আরিফুল ইসলাম সুজন ( কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের মোটর সাইকেল ভাংচুর এবং এক ছাত্র নেতার উপর হামলা করেছে পদবঞ্চিত নেতা-কর্মিরা । এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তোজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সম্মেলন গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে বিবাদমান গ্রুপের মধ্যে সম্মোঝেতা না হলে কমিটি করতে ব্যর্থ হয়ে সম্মেলন স্থগিত করে চলে যান জেলা নেতারা । কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত একপত্রে মঙ্গলবার (৬ জুন) রাকিবুল ইসলাম রুবেলকে সভাপতি ও রফিকুল ইসলাম রফিককে সাধারন সম্পাদক করে উলিপুর উপজেলা ছাত্রলীগ কমিটি ঘোষনা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে কমিটিতে পদ বঞ্চিত ত্যাগী নেতা-কর্মীরা ক্ষুব্দ হয়ে বুধবার রাত ৯টার দিকে উলিপুর শহরের চৌরাস্ত গবার মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ চলাকালে বিক্ষুব্দ কর্মীরা উপজেলার গুনাইগাছ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ম্যাক মিলনের উপর হামলা করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসের সামনে রাখা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টুর মোটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে উলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পদবঞ্চিত উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রনয় সরকার প্রতীম, শেখ সরোয়ারদি সরদার সজিব, কৌনিক পান্ডে, মঞ্জুরুল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, বিএনপি পরিবারের সন্তানকে সভাপতি ও অছাত্র এবং ব্যবসায়ীকে সাধারন সম্পাদক করা হয়েছে। সংগঠনের ত্যাগী নেতা কর্মিদের কাছে এ কমিটি গ্রহনযোগ্য নয়।

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাজমুল হক রুবেল ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অছাত্রদের নিয়ে পকেট কমিটি ঘোষনা করা হয়েছে। এ ব্যাপারে নব গঠিত ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল জানান, জেলা ছাত্রলীগ কমিটি ঘোষনা দিয়েছে এতে আমার করার কিছু নেই। পদ বঞ্চিত নেতাকর্মীরা যা ঘটিয়েছে তা দুঃখজনক। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু তাঁর মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে অছাত্র থাকায় তা গঠনতন্ত্র পরিপন্থি বলে জানান।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী বলেন, নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হলে, কেন্দ্রের কাছে কমিটি পরিবর্তনের সুপারিশ করবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.