তুরাগে তিন সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

0

নিজ হাতে তিন সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করলেন এক মা। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর তুরাগে কালিয়াটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মা রেহানা পারভিন (৩৪) এবং তার বড় মেয়ে শান্তা (১৩), মেজো মেয়ে শেফা (৯) ও ছোট ছেলে মুসাম্মিম সাদ (১)।

এ ব্যাপারে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, মা নিজে তিন শিশুকে শ্বাসরূদ্ধ করে হত্যা করার পর নিজে সিলিং এর সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিন শিশুর গলায় শক্ত করে ওড়না আঁটা ছিল।

আত্মহত্যাকারীর স্বামী মোস্তফা কামাল বলেন, রাত ১টার দিকে বাসায় ফিরে এ ঘটনা দেখে চিৎকার শুরু করি। পরে পুলিশ এসে মা ও সন্তানদের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে বলেও জানান ওসি মাহবুবে খোদা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.