ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর দপ্তরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গতকাল শুক্রবার ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে বিজিবি’র দরবার হল রুমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন। দিনাজপুর বিজিবি’র সেক্টরের জি টু (অপস) অফিসার মেজর মো. রবিউল ইসলাম । আয়োজক হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মো. কোরবান আলী ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. এহেতেশাম রেজা, জাতীয় পাটির কেন্দ্রিয় কমিটির ভাইচ চেয়ারম্যান সপ্নপুরীর সত্তাধিকারী আলহাজ¦ মো. দেলোয়ার হোসেন , ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবীব, ফুলবাড়ী কোল ষ্টোরের সত্তাধিকারী ডাঃ মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বড়পুকুরিয়া কয়লাখনির অফিসার, বিজিবি’র সদর দপ্তরের পদস্থ কর্মকর্তা, কর্মচারী, সৈনিকগণ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ফুলবাড়ী বিরামপুর উপজেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.