আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানমর্যাদা বৃদ্ধি পায়- প্রধানমন্ত্রী

0
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানমর্যাদা বৃদ্ধি পায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সকালে গণভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেদের জন্য ক্ষমতায় বসতে চায়, তাদের ওপর মানুষের আস্থা নেই। উন্নয়নের সুফল ধরে রাখতে আগামী নির্বাচনেও মানুষ নৌকাতে ভোট দেবে।
তিনি বলেন, একটা সরকারের যে ধারাবাহিকতা প্রয়োজন আজ তা প্রমাণিত। আওয়ামী লীগ অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল কখনও ভুল সিদ্ধান্ত নেয় না।

২০০৮ সালের এই দিনে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।

২০০৭ সালের ১৬ই জুলাই সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.