মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবনটি উদ্ভোধন হলেও ৭ বছর ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে। ফুলবাড়ী উপজেলার নতুন ভবনটি ২০১০ সালে নির্মানের কাজ শুরু হয়। ২০১১ সালে ভবনটির নির্মান কাজ শেষ হয়। ৩০ নভেম্বর ২০১১ সালে ভবনটির আনুষ্ঠানিক উদ্ভোধন হলেও ৭ বছর ধরে অযত্ন অবস্থায় পড়ে আছে। এই ভবনটিতে ১৯ টি বেড থাকবে এতে ১৯ জন রোগী অবস্থান করতে পারবে । এই ভবন নির্মান হলেও বেড সরবরাহ করা হয়নি। সাময়িক ভাবে ভবনের নিচে আউট ডোরে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই ভবনে ২ টি অপারেশন থিয়েটার রয়েছে। সেখানে এখন পর্যন্ত যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। মূল পূরাতন হাসপাতালে থাকা এ-ক্সরে মেশিনটি ১৯৮৭ সালে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে রোগীরা এসে এই মেশিন দিয়ে এ-ক্সরে করতে পারছে না। রোগীদেরকে বাহিরে এসে এ-ক্সরে করতে হচ্ছে।
বর্তমান হাসপাতালে কর্মরত আছেন পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম। এমও আরএমও বিপরিতে আবাসিক মেডিক্যাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন ডাঃ সঞ্জয় কুমার গুপ্ত। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সংযুক্তিতে রয়েছেন জুনিয়র কনসালটেন এ্যানেসস্থেশিয়া ডাঃ সীমান্ত সরকার। এখানে এই পদটি শুন্য রয়েছে। এমও পদের বিপরীতে রয়েছেন জুনিয়র কনসালটেন সার্জারী ডাঃ মোঃ ফজলুল করিম । জুনিয়র কনসালটেন গাইনী পদটি শুন্য রয়েছে। এমও পদের বিপরীতে রয়েছেন জুনিয়র কনসালটেন মেডিসিন মোছাঃ খাইরুন নেসা। মেডিক্যাল অফিসার হিসাবে রয়েছেন ডাঃ সুমাইয়া সুলতানা। মেডিক্যাল অফিসার হিসাবে রয়েছেন ডাঃ মোছাঃ মাহতারেমা ফাতেমা। ডেল্টাল সার্জেন পদটি থাকলেও বর্তমান শুন্য রয়েছে। মেডিক্যাল অফিসার হোমিওপ্যাথিক) ডাঃ মোছাঃ নাজমা বেগম সরকারী কর্মচারী হাসপাতাল ফুলবাড়ীয়া, ঢাকায় কর্মরত রয়েছেন।
ফুলবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র রুদ্রানী, কাজীহাল এই ২টিতে মেডিক্যাল অফিসারের পদ শুন্য রয়েছে। বেতদীঘি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসারের পদটি শুন্য রয়েছে।
এ ছাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র সমুহ ( নব-সৃষ্টি) এলুয়াড়ী, আলাদীপর, খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রতে সহ-কারী সার্জন এর পদ শুন্য রয়েছেন।
এ দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ২য়,৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মকর্তা কর্মচারীদের পদও শুন্য রয়েছে। ২য় শ্রেনীর অনুমোদিত পদ রয়েছে ৩১টি, কর্মরত পদ ২২টি, শুন্য রয়েছে ৯টি । ৩য় শ্রেনীর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র সমুহে অনুমোদন রয়েছে ৬১ জন, কর্মরত পদ ৪৮টি , শুন্য পদ রয়েছে ১৩টি। ৩য় শ্রেনীর (উন্নয়ন-খাত) অনুমোদিত রয়েছে ২৬টি , কর্মরত রয়েছে ২২টি, শুন্য পদ রয়েছে ৪টি। ৪র্থ শ্রেনী ইউনিয়ন উপ- স্বাস্থ্য কেন্দ্রসহ অনুমোদিত পদ ২টি, কর্মরত পদ ১৭টি , শুন্য পদ রয়েছে ৪টি। মোট অনুমোদিত ১৩৯ জন, কর্মরত পদ ১০৯ জন ও শুন্য পদ রয়েছেন ৩০ জন। এ সকল পদে জরুরী ভিত্তিতে শুন্য পদ পুরন করা প্রয়্জোন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য- কমপ্লেক্স হাসপাতালটি দিনাজপুরের মধ্যে একটি গুরুত্ব পুর্ন স্বাস্থ্য কেন্দ্র । কিন্তু এ হাসপাতালের পাশের্^ পার্বতীপুর, নবাবগঞ্জ , বিরামপুর। এই এলাকা থেকেও রোগীরা চিকিৎসা নিতে এই হাসপাতালে ছুটে আসেন। কারন অনেক দুরত্ব। এখানে বাচ্চা প্রসবের আসা রোগীরা ভাল সেবা পাচ্ছেননা। গাইণী বিভাগে কোন ডাঃ নেই। ফলে এই হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা সাধারন মানুষকে চিকিৎসা দিতে পাচ্ছেন না। এখানে ডাঃ সংকট,কনসাল্টেন সংকট, জুনিয়র কনসালটেন সংকট। যে পরিমান ডাঃ প্রয়োজন তা নেই । যন্ত্রপাতি , এ-ক্সরে মেশিনসহ যা কিছু প্রয়োজন তার কিছুই নেই । বর্তমান এই হাসপাতালে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেনা । হাসপাতালের রোগীরা অসুখের বিষয়ে ডাক্তারের সাথে কথা বলতে গেলে বেশ কয়েজন ডাক্তার এর চেম্বারে ঔষধ কোম্পানীর সেল্সম্য্ােনরা ঘন্টার পর ঘন্টা বসে থাকেন ডাক্তারের চেম্বারে।
এই এলাকার মানুষ চিকিৎসার সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ উঠেছে সরকারের বরাদ্যকৃত ঔষধ স্টোরে থাকলেও ছোট্ট বাচ্চাদেরকে বা বয়স্কদেরকে এট্রিবাইটিক কোন প্রকার ঔষধ দেয়া হয় না। বর্তমান নতুন ভবনটিতে রোগীদের থাকার অনুমোদন না থাকায় পুরাতন হাসপাতালে অতিরিক্ত বেড না থাকায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নতুন ভবনটি কবে চালু করা হবে বা যন্ত্র পাতি এবং রোগীদের বেড দেয়া হবে তা বলতে পারেন না উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মো. নুরুল ইসলাম।
এ ব্যাপারে ফুলবাড়ীর বিভিন্ন সুধিমহল জরুরী ভিত্তিতে ফুলবাড়ী হাসপাতালের নতুন ভবনটি চালু করার দাবী জানিয়ে স্বাস্থ মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।