দিনেদুপুরে ডিবি পরিচয়ে দুই ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিন্তাই: ব্যবসায়ীসহ গুরুত্বর আহত ৩

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনে দুপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২ ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিন্তাইয়ের ঘটনা ঘটেছে। ছিন্তাই কারীরর আঘাতে এক ব্যবসায়ীসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, এক জনের অবস্থা গুরুত্বর।
সোমবার বেলা ১২ টা থেকে সাড়ে ১২টার মধ্যে আধাঘন্টা ব্যবধানে, ফুলবাড়ী-বিরামপুর মহাসড়ক ও ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কে এই ছিন্তাইয়ের ঘটনা ঘটে।
আহতরা হলেন চাউল-ভুট্টা আড়তদার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র মো. আসলাম উদ্দিন সরকার (৫০), মো.আসলাম উদ্দিনের ব্যবসায়ী সহযোগী পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত সোবার আলীর পুত্র মো. মকলেছার রহমান (৫৭) ও এসকে টাওয়ারের মালিক ব্যবসায়ী মো.সানোয়ার হোসেনের ও ম্যানেজার মো.মামুনুর রশিদ (৩৫) এদের মধ্যে ব্যবসায়ী মো. আসলাম উদ্দিনের অবস্থা গুরুত্বর।
ছিন্তাইয়ের শিকার হওয়া ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী মো. সানোয়ার হোসেনের ম্যানেজার মামুনুর রশিদ, বেলা ১২ টায় বিরামপুর ব্যাংক থেকে টাকা নিয়ে যাত্রীবাহী বাস যোগে ফুলবাড়ীতে আসার পথে, ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কের পল্লী বিদুৎ সমিতি-২ এর কার্য্যলয় মোড়ের সন্নিকটে একটি সাদা রং এর মাইক্রোবাস ঐ বাসটি থামিয়ে, ম্যানেজার মো. মামুনকে ওয়ারেন্ট আছে বলে বাস থেকে টেনে হিছড়ে নামায়, এর পর তাকে তাদের মাইক্রোবাসে উঠায়। তাকে নিয়ে মাইক্রোবাসটি ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় হয়ে মধ্যপাড়া সড়ক দিয়ে রংপুরের দিকে রওনা হয়। এর পর ফুলবাড়ী-মধ্যপাড়া সড়কের মহেশপুর নামক স্থানে মটরসাইকেল আরহী ব্যবসায়ী মো. আসলাম উদ্দিনের মটর সাইকেলটির পথরোধ করে, এবং মো. আসলাম উদ্দিকে মারপিট করে, তাকে চরম আহত করে, তার নিকট থাকা দুই লাখ টাকাসহ তার মটর সাইকেলের পিছনে থাকা ব্যবসায়ী সহযোগী মো. মকলেছার রহমানকে মাইক্রো বাসে উঠিয়ে নিয়ে যায়, এর পর মধ্যপাড়া শাল বাগানের নিকট নির্জন এলাকায়, মো. আসলাম উদ্দিনের সহযোগী মো. মকলেছার রহমান ও মো. সানোয়ার হোসেনের ম্যানেজার মামুনকে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে, ছিন্তাইকারীরা রংপুর শহরের দিকে চলে যায়।
ব্যবসায়ী মো. সানোয়ার হোসেন বলেন, তার ম্যানেজার মো. মামুনুর রশিদ, বেলা ১২ টায় বিরামপুর উপজেলা শাখার ন্যাশনাল ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে যাত্রীবাহী বাস যোগে ফুলবাড়ীতে আসতেছিল, ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কের পল্লী বিদুৎ সমিতি-২ এর কার্য্যলয় মোড়ের সন্নিকটে একটি সাদা রং এর মাইক্রোবাস তার বাসটি থামায়, এবং তার ম্যানেজার মামুনকে ওয়ারেন্ট আছে বলে টেনে হিছড়ে নামায়, এর পর তাকে তাদের মাইক্রোবাসে উঠায়। মাইক্রোবাসে উঠার পর ম্যানেজার মো. মামুন এর চোখ বেধে রাখে এবং তার সাথে থাকা পাঁচ লাখ টাকা কেড়ে নেয়। এবং তাকে নিয়ে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় হয়ে মধ্যপাড়া সড়ক দিয়ে রংপুরের দিকে রওনা হয়
মো. আসলাম উদ্দিনের সহযোগী মকলেছার রহমান বলেন, তারা মো. আসলাম উদ্দিনসহ ভুট্টার টাকা দেয়ার জন্য, মধ্যপাড়া বাজারের ভুট্টা ব্যবসায়ী রিপনের নিকট মটরসাইকেল যোগে যাচ্ছিল, বেলা আনুমানিক সাড়ে ১২টার সময়, তারা মহেষপুর মোড় পার হয়ে একটি ফাকা মাঠের নিকট গেলে,পিছন দিক থেকে আসা রংপুর গামী একটি সাদা মাইক্রোবাস তাদের পথরোধ করে। এসময় মাইক্রোবাস থেকে কয়েকজন সাধা পোষাকে নেমে নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদেরকে মাইক্রোবাসে উঠতে বলে, কিন্তু ব্যবসায়ী আসলাম তাদের মাইক্রোবাসে উঠতে অস্বীকার করলে তারা এলাপাতাড়ী ভাবে আসলাম উদ্দিকে মারপিট শুরু করে, তাদের মারপিটে আসলাম গুরুতর আহত হলে, আসলামের ব্যাগে থাকা নগদ দুই লাখ টাকাসহ তাকে(মকলেছারকে) মাইক্রোবাসে উঠায়, মাইক্রোবাসে উঠে দেখতে পায় সেখানে ব্যবসায়ী সানোয়ারের ম্যানেজার মামুনকেও বেধে রেখেছে। এর পর তাদেরকে মধ্যপাড়া শালবাগনে নির্জন এলাকায় মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এবিষয়ে দিনাজপুর অথিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের কোন দল গতকাল বিরামপুর কিংবা মধ্যপাড়া সড়কে ছিল না। তিনি বলেন, এই চক্রটিকে ধরার জন্য পুলিশ প্রচেষ্ঠা চালাচ্ছে।
উল্লেখ্য গত ৪ মাস পূর্বে ফুলবাড়ী –বিরামপুর সড়কে র‌্যাবের পরিচয় দিয়ে ফুলবাড়ীর লাভরী ফুড ইন্ডসট্রিজ এর ম্যানেজার মো. বেলাল হোসেন নিকট টাকা ছিন্তাইয়ের চেষ্ঠা করেছিল, সেই সময় স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়, তার এক বছর পূর্বে ফুলবাড়ী ব্যবসায়ী মো. রুহুল আমিন ও আতাউর রহমান মিলটনের নিকট ডিবি পুলিশের পরিচয় দিয়ে ২৫ লাখ টাকা চিন্তাই করেছিল। বর্তমান ফুলবাড়ী বিরামপুর থানার আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। এই থানা গুলিতে পর্যাপ্ত পরিমানে পুলিশ থাকলেও তারা আইন শৃংখলা রক্ষার্থে তেমন কোন কাজ করছেন না। এমন কি মহা সড়কের গুরুত্ব পূর্ণ স্থান গুলিতে পুলিশের কোন টহল নেই। গত ৪ মাসে ফুলবাড়ীতে ৬ থেকে ৭টি মটর সাইকেল চুরি। শেষ মটর সাইকেলটি চুরি হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর নিজ বাড়ি ও মার্কেট এর সামনে থেকে মন্তীর পি এ মো. আসরাফুল ইসলাম(ডাবলু)র। ফুলবাড়ী থানার পুলিশ মটর সাইকেলসহ ১জনকে গত মাসে সেনা মার্কেট থেকে আটক করলেও মূল হোতাদের নাম শুনা গেলেও ফুলবাড়ী থানার পুলিশ সাংবাদিকদেরকে তথ্য দিচ্ছেন না। সেখানে হাত দিলে নাকি হাত পুড়ে যাবে। এ কথা বলছেন ফুলবাড়ী থানার জনৈক্য একজন পুলিশের এস আই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.