খোকসায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমানের নিজ বাড়ীতে ইফতার পাটি ও দোয়া মাহফিল

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ প্রতিবারের ন্যায় আজ সোমবার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, জন দরদি  মোঃমিজানুর রহমান বিটু সাহেবের  বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ বাসভবনে ও বিভিন্ন মজিদে এক বিরাট ইফতার পার্টি ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।

উক্ত অনুৃষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী- খোকসা সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া( ৪) বেগম সুলতানা তরুন, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আঃমান্নান খান, খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃনাজমুল হুদা,খোকসা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ রহিম উদ্দিন খান সহ খোকসা  উপজেলার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ  সহ সমস্ত মজিদ-মাদ্রাসার এতিম শিশু, সমাজের বৃদ্ধ পুরুষ, মহিলা, শিশু কিশোর ব্যপক উপস্থিতি দেখা যায় ,

উল্ল্যেখ্য আগামী সাংসদ নির্বাচনে কু্ষ্টিয়া -৪ আসনে আওয়ামীলীগের ব্যনারে নমিনেসন প্রত্যশী হিসাবে কুমারখালী -খোকসায় ইতি মধ্যে প্রচার প্রচারনা চালাচ্ছেন মোঃ মিজানুর রহমান বিটু।

ইফতারের আগে  বাবার বিদেহী আত্বার শান্তি, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়াও উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তি ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীরা উক্ত ইফতারী ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.