বৃষ্টি ও স্রোতের কারণে এখনো শুরু হয়নি জাহাজ উদ্ধার কার্যক্রম

0

প্রচণ্ড বৃষ্টি ও স্রোতের কারণে এখনো উদ্ধার কার্যক্রম শুরু হয়নি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ডুবে যাওয়া সিমেন্টের ক্লিংকারবাহী দুটি লাইটার জাহাজের। ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে মিটিংয়ে বসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এর আগে সোমবার দুপুরে সাগরের উত্তাল ঢেউয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই দুটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। বন্দরের বর্হিনোঙরে  ডুবে যাওয়া জাহাজ দুটি হচ্চে এমভি হাজী কায়েস এবং এমভি অলিম্পিক- ২। তবে জাহাজ দুটির নাবিকরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে বন্দর সুত্র দাবী করে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ওয়াটার ট্রান্সপোর্ট সেল ও লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের দিকে রওয়ানা দেয় হাজী কায়েস ও অলিম্পিক-২। কিছুদূর যাওয়ার পর উত্তাল ঢেউয়ে একপাশে কাত হয়ে ডুবতে থাকে লাইটার দুটি।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.