রাঙ্গামাটিতে উদ্ধার অভিযানে গিয়ে ৬ সেনা কর্মকর্তা নিহত

0

টানা বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজ চালাতে গিয়ে সেনাবাহিনীর ৬ কর্মকর্তা নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় পাহাড়ের একাংশ তাদের উপর ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে আইএসপিআর-এর পক্ষ থেকে ২ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে। নিহত সেনা কর্মকর্তারা হলেন, মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীর। তারা রাঙামাটির মানিকছড়ি সেনা রিজিয়নে কর্মরত ছিলেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা জানান, দুই সেনা কর্মকর্তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত দুই সেনা কর্মকর্তাসহ ১৩ জনের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.