চট্টগ্রামে চেয়ারম্যানসহ আটক ১০, অস্ত্র উদ্ধার

0

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এবং কোতোয়ালি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলমসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
১২ জুন সোমবার রাত ১২টার দিকে নগরীর নন্দনকাননে আরএফ পুলিশ প্লাজা থেকে তাদের আটকের পাশাপাশি ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এ সময় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে দুটি শটগান ও ২৮ রাউন্ড গুলি এবং একটি কালো মাইক্রোবাস উদ্ধার করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম)নাজমুল হাসান জানান, সন্ধ্যায় ইফতারির পর ব্যবসায়ী মো. নূরুন্নবীকে তার সরাইপাড়ার বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে শামসুল ও তার সহযোগীরা। বিষয়টি পাহাড়তলী থানাকে জানানোর পর দ্রুত অভিযানে নামে পুলিশ। রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে আটক করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.