কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র ছোড়া পাথরের আঘাতে নদীতে নিখোঁজ গরু ব্যবসায়ী

0

আরিফুল ইসলাম সুজন (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার হিজলামারী সীমান্তের কালাই নদী দিয়ে গরু আনার সময় ব্রীজের উপর থেকে বিএসএফ’র ছোড়া পাথরের আঘাতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬৬ এর নিকট কালাই নদীতে একটি ব্রীজের নীচ দিয়ে গরু আনতে যায়। এসময় ভারতের মাইনকারচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কালাইয়ের চর ব্রীজের উপর থেকে পাথর ছুড়ে মারে। এতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নুর হোসেন (২৫) আঘাত প্রাপ্ত হয়ে নদীর পানিতে নিখোঁজ হয়। তার সন্ধান এখনও পাওয়া যায়নি।
নিখোঁজ গরু ব্যবসায়ী রৌমারী উপজেলার বারবান্দা গ্রামের মৃত মুন্ন মিয়ার পুত্র বলে জানা গেছে।
৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আতিকুর রহমান জানান, গরু চোরাকারবারীরা হিজলামারী সীমান্তের কালাই নদী দিয়ে গরু আনতে গেলে বিএসএফ’র পাথরের আঘাতে নুর হোসেন নামে একজন নিখোঁজ হয়। আমরা নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছি। পতাকা বৈঠকে বিএসএফ’র নিকট এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.