রাজধানীর কাওরান বাজারে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (২৭) নামে এক যুবক নিহত গেছেন। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার শেষ রাত সেহরির সময় ফুটপাতে একটি প্রাইভেটকার উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শীরা জানান, কাওরান বাজার এলাকার স্টার কাবাবের সামনের ফুটপাতে বসে ছিন্নমূল মানুষ সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ করে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে যায়। এতে ইসমাইল ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিনজন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাইভেট কারটি আটক করা হয়।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, নিহত ব্যক্তি একটি কোম্পানির নিরাপত্তা প্রহরী ছিলেন। গাড়িটি আটক করা হয়েছে।