তিন পার্বত্য জেলায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। তিনি জানান, বাংলাদেশ চাইলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসবে ইইউ। বুধবার ঢাকার ইইউ দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মায়াদুন বলেন, বাংলাদেশ চাইলে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসবে ইউরোপীয় ইউনিয়ন।
প্রসঙ্গত, টানা বর্ষণে পার্বত্য এলাকায় পাহাড়ধসে ঘটনা ঘটেছে। এতে ৪ সেনা সদস্যসহ এখন পর্যন্ত ১৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।