চীনে কিন্ডারগার্টেনের সামনে বিস্ফোরণে নিহত ৮, আহত ৬৫

0
চীনে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে। দেশটির জিয়াংসু প্রদেশের জুঝৌ শহরের স্কুলে বিস্ফোরণে হতাহতদের মধ্যে কোনো শিশু আছে কিনা তা জানা যায়নি। খবর রয়টার্সের 
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫ টায় যখন অভিভাবকরা শিশুদের স্কুল থেকে নিয়ে যাচ্ছিলেন তখনই প্রবেশ পথে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫ জন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, অনেক নারী এবং শিশু রাস্তায় পড়ে আছেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.