চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল সভাপতি কিরণ শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর সভাপতি মাহবুবুল আলম তালুকদার, সংসদ সদস্য মাহজাবীন মোর্শেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক মাছুম চৌধুরী, চট্টগ্রাম রিপোটার্স ইউ্নিটির উপদেষ্টা মাঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ- সম্পাদক আমিনুল ইসলাম শাহিন, অর্থ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সিয়াম সাধনার মাসে যারা পাহাড় ধসে এবং ঘুর্নিঝড়ে মৃত্যু বরণ করেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। তাদের শান্তি এবং মাগফেরাত কামনা করছি। যারা আজ পাহাড়কে বিলীন করতে চায় , গরিবদের অসহায়ত্বকে পূজী করে সরকারী জায়গা প্লট হিসাবে বিক্রি করে পাহাড়ের পাদদেশে ঘর নির্মান করার উৎসাহ দিয়েছে তাদের যথাপোযুক্ত শাস্তি হওয়া উচিত।অাপনারা সাংবাদিক । যারা আহত হচ্ছে , নিহত হচ্ছে শুধু তাদের ব্যাপারে নয়, যারা এই গরিবদের প্রলোভন দেখিয়ে সরকারি জায়গা প্লট করে বরাদ্দ দিচ্ছে তাদের ব্যাপারে লিখুন।যারা তাদের প্রলোভনে পড়ছে তারাও সচেতন হবে। সকলকে অভিনন্দন জানাই।
সংসদ সদস্য মাহজাবীন মোর্শেদ বলেন, দেশের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। যার ছোয়া আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কিছু অসাধু সুবিধা লোক সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে আমাদের হুশিয়ার থাকতে হবে। এক শ্রেনীর লোকেরা বিভিন্ন প্রভাব দেখিয়ে পাহাড়ের মতো মূল্যবান সম্পদ ধ্বংস করছে । তাদের ব্যাপারে আপনারা তুলে ধরুন।আপনাদের কলমের শক্তি জোড় অনেক। কাউকে ভয় নয় জয় করুন প্রকৃত সাংবাদিকতার রুপ দেখিয়ে।
আদায়ের চট্টগ্রাম রিপোটার্স ইউনিটি সাংবাদিকদের
আরও উপস্থিত ছিলেন সহ- সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন বাবলা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রচার সম্পাদক মোঃ কবির, সহ-প্রচার সম্পাদক আজগর আলী মানিক, আপ্যায়ন সম্পাদক মোঃ রাশেদুল আজীজ, সহ- আপ্যায়ন সম্পাদক মোঃ আইয়ুব, ক্রিড়া সম্পাদক বাবুল মিয়াসহ সদস্যবৃন্দ।