সরওয়ার জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা :
সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দু:খে।
নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারির মুখে।
সমাজসেবা একটি আদর্শ কাজ। যার মাধ্যমে সমাজের যে কোন শ্রেণীর মানুষ উপকৃত হয়। বিশেষভাবে বঞ্চিত মানবতার কল্যাণে সমাজসেবার বিকল্প নেই।
উৎসাহ পরিবার কতৃক আয়োজিত ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জনাব লায়ন মুহাম্মদ মনজুরুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের এবারের শ্লোগান হচ্ছে `চাইল্ড ফাস্ট’ অর্থাৎ শিশুদের জন্য আমরা। তাই বঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফুঠাতে আমাদের আওতায় উৎসাহ পরিবারের এ আয়োজনে সত্যিই আমি অনুভূত, পুলকিত ও নন্দিত। আমাদের এ অনুষ্ঠান শুরু হয়েছে। ইনশাআল্লাহ আর বন্ধ হবে না। আমরা শিশুদের কল্যাণে কাজ করবো। কেননা তারা আগামী দিনের আশার আলো হয়ে দেখা দিবে।
অনুষ্ঠান বিকেল তিনটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। উৎসাহ পরিবার এবারের আয়োজনে তিনশ জনকে ঈদ বস্ত্র ও ইফতারি বিতরণ করেছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল নিউজ বিডির কক্সবাজার জেলা সংবাদদাতা সরওয়ার জামান, সাংবাদিক সৈকত, লায়ন্স ক্লাবের গভর্নিং বডির সদস্যবৃন্দসহ অনেকেই।