চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২শ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

0

চট্টগ্রাম বন্দর নগরীর আকবরশাহ থানাধীন স্ক্র্যাপ কলোনীর পুলিশ বিটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার। এক নারী সহ ২ আসামীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ১) মোঃ সুমন তারেক, পিতা-মৃত আব্দুল গনি, সাং-নাফোরা বাজার, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ইসমাইলের ভাড়াঘর, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম। ২) মমতাজ বেগম (২০), পিতা-ফরিদ মিয়া, স্বামী-নজরুল ইসলাম, সাং-স্ক্র্যাপ কলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।
আজ শনিবার ১৭ জুন সকাল ১০.৩০ মিনিটের সময় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব আবুল কালাম এর নেতৃত্বে এসআই আবছার উদ্দীন রুবেল, এএসআই পল্লব কিশোর দে ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন স্ক্র্যাপ কলোনীর পুলিশ বিটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি সাদা প্লাটিকের বাজার ব্যাগের ভিতরে রক্ষিত পলিথিন মোড়ানো অবস্থায় ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আসামীদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উৎস হতে গাঁজা ক্রয় করে চট্টগ্রাম মহানগর এলাকার বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয় করে আসিতেছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.