খাগড়াছড়িতে ফের পাহাড়ধস, দুই ভাইয়ের মৃত্যু

0

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড়ধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার ভোরের দিকে রামগড় উপজেলার নাকাপা বুদুমছড়া এলাকায় পাহাড়ধসের এ ঘটনা ঘটে।

জেলার পলিশ সুপার আলী আহমদ খান এ তথ্য নিশ্চিত করেন। নিহতেরা হলো এলাকার গোলাম মোস্তাফার দুই ছেলে নূরনবী (১৪) ও নূর হোসেন (১০)।  খাগড়াছড়িতে পাহাড় ধসের নতুন ঘটনার পর নিহতের সংখ্যা ১৬১ হয়েছে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। রামগড় থানার ওসি শরিফুল ইসলাম বলেন, পাহাড়ধসে ঘর চাপা পড়ে ওই দুই ভাইরের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি।

গত ১২ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে শনিবার পর্যন্ত ১৫৯ জনের লাশ উদ্ধারের তথ্য জানায় স্থানীয় প্রশাসন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.