Monday, November 16

সালমানের সাইকেল আর শাহরুখের বিএমডব্লিউ মুখোমুখি

0

বলিউড অভিনেতা সালমান খান ও শাহরুখ খানের ছবি মুক্তির বিষয়টি নিয়ে যে এই দুই খানের ভেতর একটি নিরব যুদ্ধ চলে তা সবারই জানা। সুলতান রিলিজের সঙ্গে একই দিনে রইস রিলিজ করবেন না বলে তারিখ পিছিয়ে হৃতিকের সঙ্গে রিলিজ করিয়েছিলেন শাহরুখ, সে স্মৃতি আজও মুছে যায়নি দর্শকের মন থেকে।

সালমান খানকে নিয়ে শাহরুখ যে প্রায়ই অনিশ্চয়তায় ভোগেন আর অল্পস্বল্প হীনমন্যতার শিকার হন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই কারণেই সালমানের ভক্ত বা অনুরাগীর সংখ্যার সঙ্গে কখনও সম্মুখসমরে যাননি তিনি।  

তবে বলিউড পাড়ায় আপনি যদি এই দুই খানকে পাশাপাশি দেখেন, তবে বুঝতেই পারবেন না এদের মনে কী চলছে। পার্টিতে জড়িয়ে ধরেন, একে অন্যের ছবিকে সরাসরি প্রোমোট না করলেও দুয়েকটা ভাল কথা তো ছুড়েই দেন সোশ্যাল মিডিয়ায়। তবে শনিবার যা ঘটল, সে জন্য দুই খান-পক্ষের ভক্তরা প্রস্তুত ছিল না মোটেই।
 
সালমান খান সকালে জিমে যাওয়ার আগে সাইক্লিং করেন। সমুদ্রের ধারঘেঁষা রাস্তায় খুব ভোরে সালমানকে অনেকেই দেখেছেন। এদিন মান্নাতের পাশ দিয়েই চালাচ্ছিলেন সাইকেল। কালো ফুলস্লিভ টিশার্ট আর জিনস পরে। আর বিএম ডব্লিউ তে ছিলেন শাহরুখ খান। যথারীতি মান্নাতের সামনে ভিড় করে ছিলেন শাহরুখের ভক্তরা। তাদের দেখেই পাক্কা সাইক্লিস্টের মতো প্যাডলে ভর দিয়ে দাঁড়িয়ে বেশ মজা করলেন সালমান। শাহরুখের ভক্তরা হইহই করে উঠতে না উঠতেই সালমান ইয়াহু বলে চিৎকার করে উঠলেন। শাহরুখও কী এমন দুর্লভ মুহূর্ত ছেড়ে দেবেন। সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করলেন টুইটারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.