Wednesday, July 29

কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কুম্বলে

0

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কোচের পদে কুম্বলের মেয়াদ শেষ হলেও ২৩ জুন থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাকে কোচের পদে রেখে দেয় সচিন-সৌরভ ও লক্ষ্ণণের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি৷ তবে লারার দেশে বিরাটদের সিরিজ শুরুর আগেই বিরাটদের হেড কোচের পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন কুম্বলে৷ মঙ্গলবারই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য উড়ান ধরে ভারতীয় দল৷কোহলি-ধোনিদের সঙ্গে ক্যারিবিয়ানের বিমানে ওঠেননি জাম্বো৷ কোহলি’র সঙ্গে একই বিমানে না-যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়৷এর কয়েক ঘণ্টার মধ্যেই কোচের দায়িত্ব ছাড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক৷

এক বছরের মেয়াদে কুম্বলের কোচিংয়ে ১৭টি টেস্টের মধ্যে ১২টি জিতেছে ভারত৷ হেরেছে মাত্র একটি টেস্টে৷ড্র হয়েছে চারটি টেস্ট৷প্রাক্তন লেগ-স্পিনারের কোচিংয়ে পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে (ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া) টিম ইন্ডিয়া৷

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.