খুলনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

0

খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে দেয়নাস্থ নিজ বাসা থেকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, হত্যার সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান এবং তার ভাই বিপ্লব জড়িত বলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত ছাত্রদল নেতার বাবা বাবু মোল্লা জানান, হাসান ও বিপ্লবরা দশ ভাই, তারা এলাকায় প্রভাবশালী। বিপ্লব ও তার ভাই হাসান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনার খবর পেয়ে মহানগর বিএনপি সভাপতি পরিবারের স্বজনদের সমবেদনা জানান।

এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরা সুলতানা এ হত্যার বিষয়টি স্বীকার করেন বলেন, দুর্বৃত্তরা কুপিয়ে ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লাকে হত্যা করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.