Monday, November 16

দাউদকান্দির থেকে প্রাইভেটকারসহ ৮২ কেজি গাঁজা উদ্ধার

0
সোহেল আহম্মেদ দাউদকান্দি প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে প্রাইভেটকারসহ ৮২ কেজি গাঁজা উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 
সূত্র জানায়, বুধবার সকালে ঢাকাগামী সন্দেহ ভাজন একটি প্রাইভেটকারকে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশ সংকেত অমান্য করে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়। পুলিশ গাড়িটির পিছু নিলে গৌরীপুর বাসষ্ট্যান্ড মতলব সড়কে মাথায় গাড়িটি ফেলে চালক ও অন্যন্যরা পালিয়ে যায়। 
পরে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এস.আই মোঃ লুৎফর রহমান মন্ডল তল্লাশী চালিয়ে গাড়ির ভিতর থেকে ৮২ কেজী গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.