আওয়ামী লীগকে আবারও দেশসেবা করার সুযোগ দিন : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের মাধ্যমে দেশ ও জনগণের সেবার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১১তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের হাতে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করতে হবে। দেশবাসীকে বলবো, আওয়ামী লীগকে আবারও দেশসেবা করার সুযোগ দিন। আওয়ামী লীগ দেশের অগ্রগতি এনে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কেবল আওয়ামী লীগই পারে, জাতি যেন তা মনে রাখে। বারবার আওয়ামী লীগই যেন দেশসেবার সুযোগ পায়। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। দেশে শাসনতন্ত্র দিয়েছে। এদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগ এনে দিয়েছে।

জাতির পিতার আদর্শে আওয়ামী লীগ নেতাকর্মীদের গড়ে উঠার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শে নিজেদেরকে গড়ে তুলুন। দেশের সেবা করুন, মানুষের সেবা করুন। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তার আগেই আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলবো।

বাংলাদেশের এখন সারাবিশ্বের কাছে উদীয়মান সূর্য। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। কিন্তু আমি জানি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী ও তাদের দালালদের অভাব নেই। আওয়ামী লীগের অগনিত নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.