চীনে পাহাড়ধস: ১০০ এর বেশি মানুষ নিখোঁজ

0

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে পাহাড়ধসে ১০০ এর বেশি মানুষ নিখোঁজ হয়েছেন ।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদের সবাই মাটি বা পাহাড়চাপায় নিহত হয়েছেন বলে ধারণা করছে উদ্ধারকারীরা।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে শনিবার সকালে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ সংবাদ দেয়।
গণমাধ্যম জানায়, সিচুয়ান প্রদেশে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে মোয়াক্সিয়ান কাউন্টির জিনমো গ্রামের অন্তত ৪০টি বাড়ি চাপা পড়েছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করছে রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থা।চীনের সংবাদ মাধ্যম ডেইলি চায়নার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে যে বুলডোজারের মাধ্যমে মাটি ও পাথরের বড় বড় চাঁই সরানো হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, পাহাড়ধসে একটি নদীর অন্তর দুই কিলোমিটার প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। সূত্র : বিবিসি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.