Sunday, November 15

মহামান্য সৌদী বাদশাহর সৌজন্যে ইফতার মাহফিল

0

 সৌদি মোবাল্লেগ বিশিষ্ট আলেমেদ্বীন কুতুবদিয়া মালেক শাহ হুজুরের শাহজাদা মাওলানা মুনিরুল মান্নান আল মাদানী বলেছেন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম দেশ সৌদী আরব দূর্যোগ ও দু:সময়ের অকৃত্রিম বন্ধু, বিভিন্ন দূযোর্গ মোকাবেলায় আবহমান কাল থেকেই আমাদেরকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন। এ ব্যাপারে সৌদী মহামান্য বাদশাহগণের অবদান আমরা বাংলাদেশী জনগণ শ্রদ্ধার সাথে স্বরণ করি।

এরই ধাবাবাহিকতায় বর্তমান সৌদী মহামান্য বাদশাহ দুই হারামাইনের অকৃত্রিম খাদেম সালমান বিন আবদুল আজিজ এর সৌজন্যে বাংলাদেশের সকল নগরী ও মহানগরী এবং গ্রামঞ্চলে রোজাদারদের জন্য ইফতার প্রোগ্রাম চালু রয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশস্থ সৌদী দূতাবাসের রিলেজিয়েস এট্যাচীর সার্বিক তত্বাবধানে বাংলাদেশের সৌদী মোবাল্লিগ গণ এই ইফতার প্রোগ্রাম সমূহ বাস্তবায়ন করছেন।

অদ্য বিকাল ৫টায় চান্দগাঁও ফরিদের জামে মসজিদের বাংলাদেশস্থ সৌদী দূতাবাসের রিলেজিয়েস এট্যাচীর সার্বিক তত্বাবধানে আয়োজিত ইফতার প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট আইনজীবি এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আনোয়ার হোসাইন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.