ক্ষতিগ্রস্ত ৬৩৬ পরিবারের মাঝে ৩১ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান দিলেন মেয়র

0

গত ১২ জুন ২০১৭ খ্রি. নগরীর ১১ ও ২৬ নং ওয়ার্ডে টর্ণেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৬৩৬ পরিবার এর মাঝে আজ ২৪ জুন ২০১৭ খ্রি. শনিবার,দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে এবারই প্রথম ৩১ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন । তিনি ১১ নং ওয়ার্ড কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ৩৮৩ পরিবার এবং গলাচিপা পাড়ায় ২৬ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ২৫৩ পরিবার এর মাঝে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদানের স্বহস্তে বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে মেয়র বলেন, ইতোপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দূর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের পরিবার প্রতি মাত্র ৫শত টাকা অনুদান দেয়ার বিধান ছিল, আমি দায়িত্ব গ্রহণ করার পর অনুদানের পরিমান পরিবার প্রতি ২ হাজর টাকায় উন্নিত করেছি। মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদেরও এ ধরনের অনুদান দেয়া হবে। মেয়র বলেন, টর্ণেডোর ক্ষতিপুরন করার ক্ষমতা আমাদের নেই সহানুভুতির অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনাদের পাশে দাড়িয়েছে। অনুদানের এই সামান্য টাকা হয়ত ক্ষতি পুরণ হবে না, তবুও সেবার স্বার্থে মানবিক কারনে আপনাদের বিপদের সময় পাশে দাড়ানোর এই প্রয়াস। এসময় ১১ নং ওয়ার্ড কাউন্সিল মোরশেদ আকতার চৌধুরী, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম, সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামীলীগ এর ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাবের আহমদ, আওয়ামীযুবলীগ নেতা সুমন দেবনাথ, সুজিত দাশ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল আলম রনি সহ স্থানীয় আওয়ামীলীগ, আওয়ামীযুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.