Sunday, November 15

গরু বলে মহিষ বিক্রি করায় টাকা ফেরত দেওয়ালেন ম্যাজিস্ট্রেট

0
 ইঞ্জিনিয়ার শফিউল্লাহ সাহেব ঈদ উপলক্ষ্যে মাংস কিনতে আসেন চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে অবস্থিত কর্ণফুলি মার্কেটে।  এসময় এক অসাধু মাংস বিক্রেতা তাকে গরু বলে মহিষের মাংস বিক্রি করে।  ভ্রাম্যমাণ আদালত উক্ত স্থানে উপস্থিত হয়ে মাংস বিক্রেতাকে জেরা করলে মাংস বিক্রেতা স্বীকার করেন তিনি মহিষের মাংস বিক্রি করছেন। পরে ভ্রাম্যমাণ আদালত  ইঞ্জিনিয়ার শফিউল্লাহ সাহেব এর টাকা ফেরত দিতে বাধ্য করেন ওই মাংস ব্যবসায়ীকে।
আজ ২৪-০৬-২০১৭ ইং তারিখে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আসন্ন ঈদুল ফিতর সামনে রখে বেপরোয়া হয়ে ওঠা মাংসের বাজার নিয়ন্ত্রণে আনতে অভযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী এই অভিযান চলে আগ্রাবাদের কর্ণফুলি মার্কেট, বদ্দারহাট বাজার ও ২নং গেটের কর্ণফুলি কমপ্লেক্সে। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইশতিয়াক আহমেদ। এসময় অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি এবং মুল্য তালিকা প্রদর্শন না করায় মোট ১৩ জনকে ২৮,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ১২ আনসার ব্যাটিলিয়ন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.