Sunday, September 27

না ফেরার দেশে চলে গেলেন সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশ

0

না ফেরার দেশে চলে গেলেন সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশ।আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

জানা যায়, সুধীন দাশ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যান।

বাংলাদেশের একজন সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক। বাংলাদেশে সঙ্গীতের ক্ষেত্রে যাঁরা বিশেষ অবদান রেখেছেন তিনি তাঁদের একজন। সঙ্গীতের প্রতিটি শাখায় তিনি সদর্পে বিচরণ করে নিজেকে সঙ্গীতের একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বাংলা গানকে গতিশীল করার ক্ষেত্রে তাঁর অবদান অসীম। তাঁর বিশেষত্ব হচ্ছে নজরুল সঙ্গীতের আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে স্বরলিপি গ্রন্থ লেখা।
 
সুধীন দাশ এ পর্যন্ত নজরুল ইনস্টিটিউট থেকে ১৬টি ও নজরুল একাডেমি থেকে ৫টি মোট ২১টি খন্ডের নজরুলের গানের স্বরলিপি গ্রন্থ বের করেছেন। লালনগীতির ক্ষেত্রেও তাঁর অবদান সর্বজন স্বীকৃত। তিনিই প্রথম লালনগীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.