সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নির্বাচন জিতেছি: ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচন তিনি ভাষণ, সাক্ষাতকার ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জয়লাভ করেছেন। এমএসএনবিসির দুই টিভি প্রেজেন্টারকে নিয়ে টুইটারে তার নেতিবাচক মন্তব্যের ফলে ব্যাপক সমালোচনার মধ্যে দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে তিনি টুইটার পোস্টে এ কথা বলেন। 
শনিবারের একটি টুইটে ট্রাম্প বলেন, আমার সোশ্যাল মিডিয়া ব্যবহার প্রেসিডেন্টের মত নয় বরং এটি আধুনিক প্রেসিডেন্টের যেমন হওয়া উচিত তেমন। চলতি সপ্তাহের শুরুতে এমএসএনবিসির মর্নিং জো শো এর উপস্থাপক মিকা ব্রেজনিস্কি ও জো স্কারবোরোর বিরুদ্ধে টুইটারে আক্রমণাত্মক পোস্ট করতে থাকেন। প্রথমে দেয়া পোস্টে মর্নিং জো এর নারী উপস্থাপক মিকা ব্রেজনিস্কিকে কম বুদ্ধিমত্তার নারী ও জো স্কারবোরোকে ‘সাইকো’ অভিহিত করেন। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের রাজনীতিবদরা এর সমালোচনায় মুখর হলেও হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, প্রেসিডেন্টের কড়া সমালোচনার জন্য জো ও মিকা এই তিরস্কারের যোগ্য। অনেকেই বলতে থাকেন ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। 
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট শনিবার করা বেশ কয়েকটি ধারাবাহিক টুইটে বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে মূলধারার গণমাধ্যমকে পাশ কাটিয়ে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছেন। ট্রাম্প বরাবরের মতোই মূলধারার গণমাধ্যমকে ‘ফেক নিউজ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ভুয়া ও ঠকবাজ সংবাদমাধ্যম রিপাবলিকান ও অন্যদের বোঝাতে চেষ্টা করছে আমি যেন সোশ্যাল মিডিয়া ব্যবহার না করি। কিন্তু মনে রাখবেন, আমি ২০১৬ নির্বাচন জিতেছি সাক্ষাতকার, ভাষণ ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। 
টুইটারে ডোনাল্ড ট্রাম্পের ৩ কোটি ৩০ লাখ অনুসারী রয়েছে। তার ১৪০ শব্দের সীমিত পোস্টগুলো আগের মতো তার অনুসারীদের মধ্যে আলোড়ন না তুললেও রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের রাজনীতিবিদদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। গত শুক্রবার নিউইয়র্ক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের টুইটার কর্মকাণ্ড বন্ধ করতে মাত্র তিন শব্দের একটি সম্পাদকীয় প্রকাশ করে। সেখানে লেখা, থামুন, এবার থামুন (স্টপ, প্লিজ স্টপ)।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.