Tuesday, November 17

কবি ও কলামিস্ট ফরহাদ মজহার রহস্যজনকভাবে নিখোঁজ

0

কবি ও কলামিস্ট ফরহাদ মজহার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। আজ সোমবার (৩ জুলাই) ভোরে শ্যামলীর নিজ ফ্ল্যাট থেকে বের হওয়ার পর তাঁকে অপহরণ করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য উদ্ধারের কাজ করা হচ্ছে জানিয়ে পুলিশের তেজগাঁ বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা কাজ করছি, দেখা যাক কি হয়।’
পরিবার জানায়, আজ ভোর ৫টার দিকে মোহাম্মদপুর লিংক রোডের ৪/এ/বি নম্বরের হক গার্ডেনের চতুর্থ তলার নিজ ফ্ল্যাট থেকে বের হন ফরহাদ মজহার। পরে ৯টা ২৯ মিনিটের দিকে তিনি তাঁর স্ত্রী ফরিদা আখতারকে অন্য একটি নম্বর থেকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আমাকে মেরে ফেলবে’। পরে তাঁর ফোন থেকে আবারও ফোন করে ফরিদা আখতারের কাছে ৩৫ লাখ টাকা চাওয়া হয়। এভাবে কয়েক দফা ফোন করে টাকার বিষয়ে জানতে চাওয়া হয়। না পেলে তার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এই ঘটনার পর সোমবার দুপুরে আদাবর থানা থেকে পুলিশের একটি টিম ফরহাদ মজহারের বাসায় পাঠানো হয়। আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, আমাদেরকে সকালে ঘটনাটি জানানো হয়নি। আমরা পুলিশের পক্ষ থেকে একটি টিম পাঠিয়েছি, পরিবারের পক্ষ থেকে একটি জিডি করার জন্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.