চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকা থেকে আর্টিজান হামলার পরিকল্পনাকারী ও নব্য জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার সোহেল মাহফুজসহ চারজনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। শুক্রবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন -জানান, মধ্যরাত ২টার দিকে ওই এলাকার একটি আম বাগানে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন জেএমবির আইটি বিশেষঞ্জ হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার সমন্বয়কারী জামাল এবং জুয়েল।
এ বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম।