আজ সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চামড়া, পশম, পাট ও বস্ত্রসহ পশুজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে পশুপালন ও খাদ্য উৎপাদনে গবেষণা বাড়ানোরও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, চামড়ার বাণিজ্যিক ব্যবহার বাড়াতে হবে। এসময় ভেড়ার পশম, পাট ও সুতার মিশ্রণে প্রস্তুত করা বস্ত্র সামগ্রী প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘চামড়াটা নিয়েও তো গবেষণা করা দরকার। এখন তো চামড়ার পণ্যের খুবই ভালো মার্কেট। ওদের নিজস্ব মার্কেট তো বাড়ছে। আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতাও তো বাড়ছে। … ভেড়াটা তো অনেক কষ্ট সহিষ্ণু একটা পশু, এটা অনেক কষ্ট সহ্য করতে পারে এবং নোনা পানিতেও এটা টিকে থাকে। কাজেই আমাদের দক্ষিণাঞ্চলে এটা আরো ব্যপকভাবে চাষের ব্যবস্থা করা যেতে পারে।
ব্লাক বেঙ্গল গোটটাও কিন্তু অনেক জনপ্রিয়। মধ্যপ্রাচ্যেও এই কালো ছাগলের মাংসের খুব চাহিদা। আমরা দারিদ্র বিমোচনের যে কর্মসূচি মানুষকে দেই, সেগুলো ব্যবহার করতে পারে। খামার করতে পারে। খাদ্য প্রক্রিয়াকরণে যেতে হবে আমাদের। আমরা যেগুলি অর্থনৈতিক জোন করছি এখন সেখানে কিন্তু আমরা এই জিনিসটাতে বেশি জোর দিচ্ছি যে, কোন এলাকায় কোন জিনিসটার উৎপাদন বেশি হবে, সেইটার ওপর ভিত্তি করে সেই ধরণের ইন্ডাস্ট্রি যাতে করা যায়। ‘