Friday, July 31

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

0

প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বলতে গেলে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা ২১১ রানে ম্যাচ জিতে নেয় একদিন হাতে রেখেই। প্রতিটি দিনই প্রাধান্য বিস্তার করে খেলেছে জো রুটের ইংল্যান্ড। শুক্রবার ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। যে ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮/০।
দক্ষিণ আফ্রিকা এম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সন্তানের জন্মের সময় পাশে থাকতে প্রথম টেস্ট খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসি। এই ম্যাচে তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে অফ ফর্মে থাকা জেপি ডুমিনিকে। লর্ডসে বেন স্টোকসকে গালি দিয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ রাবাদার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ডুয়ানে অলিভিয়ের। অন্যদিকে ব্যাটিং অলরাউন্ডার থিউনিস ডি ব্রুইনকে বাদ দিয়ে বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসকে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে বোলিং পেয়ে অবশ্য খুশিই হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। জানিয়েছেন, টসে জিতলে নাকি তিনি বোলিংই নিতেন। প্রথম টেস্টের দল অবশ্য অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড।
একাদশ :

দক্ষিণ আফ্রিকা : ডিন এলগার, হেইনো কুন, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ক্রিস মরিস, ভারনন ফিল্যান্ডার, কেশব মহারাজ, ডুয়ানে অলিভিয়ের, মর্নে মরকেল

ইংল্যান্ড : অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, গ্যারি ব্যালান্স, জো রুট, জনি বেযারস্টো, বেন স্টোকস, মঈন আলি, লিয়াম ডসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.